ঝিনাইদহে তেল মজুত রেখে বিক্রি বন্ধ, ৪ পাম্পকে জরিমানা

০১ এপ্রিল ২০২৬, ১১:৫০ AM
ফিলিং স্টেশনে জ্বালানি নিতে মোটরসাইকেলে সারি

ফিলিং স্টেশনে জ্বালানি নিতে মোটরসাইকেলে সারি © সংগৃহীত

ঝিনাইদহে মজুত থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক মামুনুর রহমান।

অভিযানে মজুত থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখার দায়ে ইয়াফাদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ইউসুফ-২ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং ঝিনাইদহ ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে তামিম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পাঁচজনকে মোট ২০০ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেলচালককে ৫০০ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের পরিদর্শক মামুনুর রহমান জানান, অভিযানে যেসব ফিলিং স্টেশন বিক্রি বন্ধ রেখেছিল, সেগুলোতে কোথাও ২ হাজার লিটার, আবার কোথাও ২ হাজার ৩০০ লিটার পর্যন্ত তেল মজুদ ছিল। পরে তাদের আবার তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬