নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ

৩০ মার্চ ২০২৬, ০৫:১১ PM
বিষ প্রয়োগের নষ্ট হয়ে যাওয়া ধানের থোর হাতে ভুক্তভোগী মিনাজুল

বিষ প্রয়োগের নষ্ট হয়ে যাওয়া ধানের থোর হাতে ভুক্তভোগী মিনাজুল © টিডিসি

নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর মৌজায় মিনহাজুল আবেদিনের ৫ বিঘা জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিনাজুল।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) ভোররাতে খাইরুল ইসলাম, লিটন, খোরশেদ আলী, বেলালসহ বেশ কয়েকজন জমিতে আগাছানাশক বিষ স্প্রে করে ৫ বিঘা জমির সম্পূর্ণ ফসল নষ্ট করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী মিনহাজুল আবেদিন। এ ঘটনায় তিনি গত শনিবার পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে আরও জানা গেছে, মিনহাজুল আবেদিন দীর্ঘদিন ধরে ওই ৫ বিঘা জমি ভোগদখল করে আসছেন এবং নিয়মিত খাজনাও পরিশোধ করছেন। তবে চলতি মৌসুমে ফসল রোপণের সময় থেকে অভিযুক্তরা জমিটি নিজেদের দাবি করে বিরোধ সৃষ্টি করেন এবং মিনহাজুলকে জমিতে যেতে বাধা ও হত্যার হুমকি দেন।

পরবর্তী সময়ে পোরশা থানা পুলিশের সহায়তায় মিনহাজুল জমিতে ধান রোপণ করেন। কিন্তু ফসল পরিপক্ব হওয়ার আগমুহূর্তে জমিতে বিষ প্রয়োগ করে পুরো ফসল নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ক্ষতিপূরণ দাবি করেছেন।

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬