হামে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

৩০ মার্চ ২০২৬, ০১:৪৭ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০২:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশে হঠাৎ করেই হামের প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। চলতি বছর এখন পর্যন্ত রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২২ শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৩০ মার্চ) ২২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংক্রামক ব্যাধি হাসপাতাল জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল বলেন, চলতি বছরে হাম আক্রান্ত ছয় শতাধিক রোগী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২২ শিশুর মৃত্যু হয়েছে। চলতি মার্চ মাসেই আক্রান্ত পাঁচ শতাধিক ভর্তি হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ভর্তি আছে শতাধিক। নিয়মিত টিকা না পাওয়াতেই প্রাদুর্ভাব বেড়েছে। কোভিডের সময় মেনে চলা স্বাস্থবিধি মেনে চললে এটি প্রতিরোধ সম্ভব।  

আর কি জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬