ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

২৯ মার্চ ২০২৬, ০৭:৪৬ PM
লালমনিরহাটে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে ‘ফাতেমা ফিলিং স্টেশনে’ দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে

লালমনিরহাটে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে ‘ফাতেমা ফিলিং স্টেশনে’ দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে © সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে ‘ফাতেমা ফিলিং স্টেশনে’ দুই পক্ষের ক্রেতাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের তিনজন আহত হয়েছেন।

আজ রবিবার বিকেলে তেল নিতে আসা ক্রেতাদের মধ্যে সিরিয়াল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬