নেত্রকোনায় বিষপানে কিশোরের মৃত্যু

২৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ PM
পূর্বধলা থানা

পূর্বধলা থানা © সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিষপান করে মো. মোবাশ্বির (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ২ নম্বর হোগলা ইউনিয়নের খানিরপেচ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোবাশ্বির ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পরিবারের সবার অলক্ষ্যে বাড়ির আঙিনায় বিষপান করে সে। পরে তাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে সেখানে নেওয়ার পথেই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোবাশ্বিরের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মোবাশ্বির মাথায় গুরুতর আঘাত পেয়েছিল। এর পর থেকেই তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যেত এবং সে মাঝেমধ্যে অত্যন্ত রাগান্বিত হয়ে উঠত। ধারণা করা হচ্ছে, মাথার সেই আঘাতজনিত মানসিক সমস্যার কারণেই সে এমন চরম পথ বেছে নিয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
  • ০৪ নভেম্বর ২০২৬
আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন—জামায়াত ও এনস…
  • ০৪ নভেম্বর ২০২৬
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী
  • ০৪ নভেম্বর ২০২৬
মাছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে মাম…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950