গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও মশক নিধন কার্যক্রম

২৮ মার্চ ২০২৬, ০৩:২৩ PM
জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় কীটনাশক ছিটানো হয়

জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় কীটনাশক ছিটানো হয় © টিডিসি

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতা র‍্যালি ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র‍্যালি বের করার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে বিভিন্ন এলাকায় কীটনাশক ছিটানো হয়।

একই দিনে শহরের লঞ্চঘাট-সংলগ্ন মধুমতি নদী এলাকায় গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে কীটনাশক ছিটানোসহ মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

প্রতি শনিবার জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ র‍্যালি ও মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানসহ জেলা প্রশাসন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা থাকলে এ রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি আরও জানান, গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নিয়মিতভাবে মশকনিধন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬