নেত্রকোনায় প্রশাসনের অভিযানে জব্দ করা পেট্রোল ন্যায্যমূল্যে বিক্রি

২৮ মার্চ ২০২৬, ০২:২৮ PM
পেট্রোল নিতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ সারি

পেট্রোল নিতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ সারি © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে জব্দ করা প্রায় ৮০০ লিটার পেট্রোল ন্যায্যমূল্যে প্রকাশ্যে বিক্রি করা হয়েছে। অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে জরিমানা করার পর এ উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যার পর অবৈধভাবে মজুত করে খোলাবাজারে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রি করার অপরাধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে কৃষি সাথী নামের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড ও একই সঙ্গে ৬টি ড্রামে ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছিল। 

অভিযান পরিচালনা করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. রিফাতুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. রিফাতুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অবৈধভাবে পেট্রোল রাখার অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-তে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯-তে ৩০ হাজার টাকাসহ মোট ৪০ টাকা জরিমানা করা হয়েছে পাশাপাশি জব্দ করা পেট্রোল আজ শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানা অফিসার ইনচার্জকে নির্দেশনাও প্রদান করা হয়।

এ ব্যাপারে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুূদ বলেন, গতকাল রামপুর বাজারে মোবাইল কোর্টে জব্দ করা পেট্রোল উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে সরকারি ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬