সীতাকুণ্ডে মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

উল্টে যাওয়া মাইক্রোবাস

উল্টে যাওয়া মাইক্রোবাস © টিডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মডার্ন হাসপাতালের সামনে একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় গাড়িতে থাকা চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড থানা এলাকা অতিক্রম করার সময় গাড়িটির একটি চাকা পাংচার হয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং গাড়িতে থাকা চার যাত্রী আহত হন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬