নেত্রকোনায় অবৈধভাবে পেট্রোল মজুত রাখায় ৪০ হাজার টাকা জরিমানা

২৮ মার্চ ২০২৬, ১২:৩২ PM
গুদাম ঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা পেট্রোল

গুদাম ঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা পেট্রোল © টিডিসি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব তেল লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করে অবৈধ তেল জব্দসহ জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসয়ী হলেন এনায়েতুর রহমান। তিনি রামপুর বাজারের কৃষি-সাথী ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেল সংকট চলছে। এ অবস্থায় ওই ব্যবসায়ী পেট্রোল অবৈধভাবে মজুদ করে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিল। শুক্রবার রাত ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রামপুর বাজারে অভিযান পরিচালিত হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় এনায়েতুর রহমানের গুদাম ঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা এসব পেট্রোল আগামীকাল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার সময় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬