চকরিয়ায় বন্য হাতি হত্যার পর মাটিচাপা, আলামত লুকাতে ঘর নির্মাণ

২৮ মার্চ ২০২৬, ১১:৫৩ AM
মাটিচাপা দেওয়া হাতির মরদেহ

মাটিচাপা দেওয়া হাতির মরদেহ © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের করিম্মা কাটার ঘোনা এলাকায় বনের গভীরে একটি বন্য হাতিকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুধু তা-ই নয়, ঘটনাটি গোপন রাখতে হাতির মরদেহের ওপর একটি কাঁচা ঘর নির্মাণ করা হয়। তবে শেষ পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিষয়টি ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বনবিভাগ, পুলিশ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম নগর ও করিম্মা কাটার ঘোনা এলাকার বনের ভেতরে আনুমানিক ১০ বছর বয়সী একটি বন্য হাতিকে হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা আড়াল করতে হাতিটিকে মাটির নিচে পুঁতে রাখা হয় এবং তার ওপর একটি ছোট কাঁচা ঘর নির্মাণ করা হয়, যাতে কেউ সন্দেহ না করে।

কিছুদিন পর এলাকাজুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকাবাসী বন বিভাগকে খবর দিলে টহল দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটিকে গুলি করে অথবা জেনারেটরের মাধ্যমে বিদ্যুতায়িত করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং যারা এ নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। বন্যপ্রাণী সংরক্ষণে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬