দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

২৮ মার্চ ২০২৬, ০৮:৪৪ AM
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু © সংগৃহীত

পদ্মা নদীতে বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়া কেটে যাওয়ায় দীর্ঘ ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দেয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, শেষ রাতে হঠাৎ করেই নদীতে তীব্র ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এতে নদী উত্তাল হয়ে পড়লে নৌ-দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাত ৩টা ২০ মিনিট থেকে এই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

কর্তৃপক্ষ জানায়, ফেরি চলাচল বন্ধ থাকাকালে পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরিকে ঘাটে নিরাপদ আশ্রয়ে নোঙর করে রাখা হয়। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। আবহাওয়া অনুকূলে আসায় সকাল ৭টা থেকে ফেরিগুলো পুনরায় চলাচল শুরু করেছে। বর্তমানে এই নৌরুটে মোট ১২টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

সাময়িক এই অচলাবস্থার কারণে ঘাটের উভয় প্রান্তে কিছু যানবাহন আটকা পড়লেও ফেরি চলাচল শুরু হওয়ায় দ্রুত যানজট নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬