ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

০৯ মার্চ ২০২৬, ০১:৫৭ PM
ফরিদপুর শহরের কোর্ট চত্বরে মানববন্ধনে আইনজীবী

ফরিদপুর শহরের কোর্ট চত্বরে মানববন্ধনে আইনজীবী © টিডিসি

ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি ফরিদপুর জেলা শাখা।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের কোর্ট চত্বরে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলীর সভাপতিত্বে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি লুৎফর রহমান পিলু, গণতান্ত্রিক আইনজীবী সমিতির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, সংগঠনের উপদেষ্টা মানিক মজুমদার, সিনিয়র অ্যাডভোকেট নাজমুল হাসান, সিনিয়র অ্যাডভোকেট মজিবুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট শাহজাহান মোল্লাসহ অন্য আইনজীবীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েল আন্তর্জাতিক আইন ও নীতিমালা উপেক্ষা করে ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬