মিঠাপুকুরে এইচবিবি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ PM
মিঠাপুকুরে এইচবিবি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

মিঠাপুকুরে এইচবিবি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ © টিডিসি ফটো

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের যোগসাজশে গ্রামীণ সড়ক উন্নয়নে হেরিং বোম (এইচবিবি) প্রকল্পের সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুর গ্রামে এইচবিবি সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। অভিযোগ রয়েছে, উপজেলা প্রকৌশলী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যানেজ করে ৫ আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই প্রত্যেকটি প্রকল্পে অনিয়ম করছে ঠিকাদাররা।

সরেজমিনে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুর গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিঠাপুকুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যাদেশ অনুযায়ী ১৩ লাখ টাকা ব্যয়ে বুজরুক তাজপুর গ্রামের মাহফুজের বাড়ি থেকে দক্ষিণ পাশে দোকানিপাড়া পর্যন্ত ২৫০ মিটার এইচবিবি সড়ক নির্মাণের কাজ চলছে।

গত মঙ্গলবার নির্মাণকাজের উদ্বোধনের দিনে এক নম্বর ইট দিয়ে কাজের উদ্বোধন করে বুধবার থেকে নিম্নমানের পরিত্যক্ত ইট দিয়ে এইচবিবি সড়কের কাজ শুরু করলে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। কয়েক দফায় স্থানীয়দের সঙ্গে কথা বলে পরবর্তীতে আর নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার শর্তে ও স্থানীয় প্রভাবশালী পক্ষকে ম্যানেজ করে পুনরায় কাজ শুরু করেন ঠিকাদার দৌলা।

এর আগেও মাটিয়াখোলায় কাজের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছিল। এর ফলে বাকি কাজ ভালোভাবে করে দিয়েছে ঠিকাদার।

নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক নির্মাণ কাজে নিয়োজিত একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমদিন ভালো মানের ইট ব্যবহার করলেও আজ ইটভাটা থেকে ভালোর সঙ্গে খারাপ ইট মিশিয়ে দিয়ে গেছে। অধীনস্থ হয়ে কাজ করে জীবিকা নির্বাহ করেন বিধায় তাদেরকে যেভাবে কাজ করতে বলা হয়, তারা সেভাবেই কাজ করছেন।

বুজরুক তাজপুর এলাকার স্থানীয় শামসুল আলম বকুল জানান, প্রথম দিন ভালো ইট দিয়ে কাজ করছে। আজকে দুই গাড়ি নিম্নমানের ইট নিয়ে এসে কাজ শুরু করলে আমরা কাজ বন্ধ করে দেই। ঠিকাদার বলছে, এই ইট তুলে আবার ফেরত পাঠালে তার লস হবে। তার অজান্তে এটা হয়েছে। এরপরে ভালো ইট দিয়ে কাজ করবে। কোনো অনিয়ম করবে নাহ। এই জন্য আমরা আবার কাজ চালু করতে দিয়েছি।

মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১১ ডিসেম্বর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের ইজিপি টেন্ডারের আওতায় (১১৯২৯২৮) নম্বর টেন্ডার পায় ঠিকাদার দৌলা। এই টেন্ডারের প্যাকেজে এইচবিবি সড়ক নির্মাণ, কালভার্ট নির্মাণ, আরসিসি ক্রস ড্রেন নির্মাণসহ পাঁচটি কাজ শুরু করে ঠিকাদার দৌলা।

অভিযোগ রয়েছে, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিটি কাজেই নিজের ইচ্ছেমতো নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে ঠিকাদার দৌলা। আওয়ামী লীগ আমলে নিজেকে আওয়ামী এমপির ঘনিষ্ঠভাজন ও ৫ আগস্ট পরবর্তী সময়ে নিজেকে বিএনপি কর্মী পরিচয় দেয়া এই ঠিকাদার অনিয়মের রাজত্ব কায়েম করে চলছেন।

এ বিষয়ে কথা বলতে ঠিকাদার দৌলার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

একই সঙ্গে এইচবিবি সড়ক নির্মাণসহ এই প্রকল্পের আওতাধীন চলমান কাজগুলোতে উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে কোনো কর্মকর্তাকে তদারকি করতে দেখা যায়নি।

মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ঠিকাদার দৌলা নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নিজের খেয়াল খুশিমত কাজ করে। উদ্বোধনের দিনে এইচবিবি সড়ক নির্মাণের কাজে ভালো ইট দেখেছিলাম। আজ এলাকাবাসীর কাছে শুনলাম পরিত্যক্ত ইট ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করব।

এ বিষয়ে কথা বলতে মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বাদশাহ আলমগীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। পরবর্তীতে তার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9