গোপালগঞ্জের তিন এমপির একযোগে এলজিইডি পরিদর্শন

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ PM
গোপালগঞ্জের তিন এমপির একযোগে এলজিইডি পরিদর্শন

গোপালগঞ্জের তিন এমপির একযোগে এলজিইডি পরিদর্শন © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা একযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় পরিদর্শন করেছেন। আজ বুধবার সেখানে গেলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন।

পরিদর্শনের পর এলজিইডি সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় গোপালগঞ্জ-১ আসনের এমপি মোঃ সেলিমুজ্জামান মোল্লা বলেন, আমরা জনগণের রায়ের প্রতি দায়বদ্ধ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে চলমান প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে.এম বাবর বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রকল্পের কাজ টেকসই ও দীর্ঘমেয়াদী হতে হবে।

গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস.এম জিলানী বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না। প্রতিটি প্রকল্পের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক ও জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ আমিনুর রহমান। এলজিইডি ও উপজেলা প্রকৌশলীবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।

জেলা পর্যায়ে তিনজন সংসদ সদস্যের একযোগে এই পরিদর্শন ও দিকনির্দেশনাকে গোপালগঞ্জের অবকাঠামো উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9