টুঙ্গিপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ PM
নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ © টিডিসি ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদিপশু পালন তাদের জন্য একটি টেকসই আয়ের পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি টুঙ্গিপাড়া উপজেলার ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদের হাতে ১টি করে বকনা বাছুর তুলে দেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬