এমপির হাসপাতাল পরিদর্শন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ PM
সাংবাদিক রেজাউল করিম সাজ্জাদ (বাঁয়ে) ও ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী

সাংবাদিক রেজাউল করিম সাজ্জাদ (বাঁয়ে) ও ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী © সংগৃহীত

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ঘিরে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

অভিযুক্ত ব্যক্তির নাম অহিদুল ইসলাম চৌধুরী। তিনি নিজেকে দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের অনুসারী বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের জেরে তিনি সাংবাদিককে ফোনে হুমকি ও গালিগালাজ করেন।

ভুক্তভোগী সাংবাদিক মো. রেজাউল করিম সাজ্জাদ (২৮) চট্টগ্রামের আঞ্চলিক টেলিভিশন সিপ্লাস টিভি ও অনলাইন সংবাদমাধ্যম চাটগাঁ নিউজেকর্মরত। পাশাপাশি তিনি আনোয়ারা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাজ্জাদের অভিযোগ, সংসদ সদস্যের হাসপাতাল পরিদর্শনের সময় রোগী ভোগান্তি ও বিতর্কিত পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়। পরে একটি ফোনালাপে অভিযুক্ত ব্যক্তি নিজেকে ‘দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদ’ পরিচয় দিয়ে বলেন, এমপির বিরুদ্ধে কোনো রোগী, চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অডিও রেকর্ডে অভিযুক্তকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে এবং হুমকি দিতে শোনা যায়। 

একপর্যায়ে তিনি বলেন, ‘এ তথ্য সাজ্জাদের কাছে কীভাবে গেল, ওকে ব্লেড দিয়ে আঘাত করব। সম্পর্ক ভালো আছে, ভালো থাক।’

এ বিষয়ে সাংবাদিক রেজাউল করিম সাজ্জাদ বলেন, ‘রোগীদের কাছ থেকে তথ্য নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে সংবাদ প্রকাশ করার পর স্থানীয় কয়েকজন নেতাকর্মী আমাকে হুমকি দেন। সর্বশেষ গত রাতে এক ছাত্রদল নেতা আমার সহকর্মীর মাধ্যমে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এটি শুধু আমার জন্য নয়, সামগ্রিকভাবে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।’

ঘটনার পর আনোয়ারায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। দ্রুত সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক বলেন, ‘বিভিন্ন সময়ে এসব ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

বিষয়টি অস্বীকার অভিযুক্ত ছাত্রদল নেতা অহিদুল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি কোনো ধরনের হুমকি দিইনি। আমি বিশেষ করে আমার নেতা নিজাম সাহেব ও আমার দলকে নিয়ে যাতে আর মিথ্যা সংবাদ প্রচার না করে তার জন্য তাকে সাবধান করেছি। হুমকির বিষয়ে যদি কোনো ধরনের নিউজ করেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9