শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ PM
জব্দ করা ভারতীয় মদ ও আটক যুবক

জব্দ করা ভারতীয় মদ ও আটক যুবক © সংগৃহীত

শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া রাবার বাগান এলাকা দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে একটি চোরাকারবারি চক্র। ২৪ ফেব্রুয়ারি  (মঙ্গলবার) দুপুর ১টা ৫০ মিনিটে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে মো লাল চাঁন (২৩) নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৫১ হাজার টাকা।

এ ঘটনায় আটক আসামিসহ পলাতক আরও চারজনের বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় মামলা করা হয়েছে। বিজিবি জানিয়েছে, মাদক নির্মূলে তারা সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

অন্যদিকে সীমান্তে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি পৃথক অভিযানে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পাতিহাতা ও শালবাগান কুচপাড়া, ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম গাঁড়োকোনা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকা থেকে পাচারকালে ভারতীয় মদ, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও শনপাপড়ি জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো ধরনের অনৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬