ঝিনাইদহে ব্যতিক্রমী শিশুতোষ বইমেলা, বইমুখী করতে উদ্যোগ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ PM
মেলায় বই দেখছে শিশুরা

মেলায় বই দেখছে শিশুরা © টিডিসি

শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও বইমুখী করতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী শিশুতোষ বইমেলা। দিনব্যাপী এ আয়োজনে শহরের বিভিন্ন স্কুল ও কিন্ডারগার্টেনের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভাষার মাস উপলক্ষে শহরের আদর্শপাড়ায় অবস্থিত মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ বইমেলার আয়োজন করা হয়।

মেলায় মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুলসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিশুতোষ ছড়া, কবিতা ও রম্য গল্পের বই নিয়ে তিনটি বিশেষ স্টল সাজানো হয়। ক্ষুদে শিক্ষার্থীরা স্টলগুলো ঘুরে ঘুরে নিজেদের পছন্দের বই সংগ্রহ করে এবং বই ঘেঁটে দেখে উচ্ছ্বাস প্রকাশ করে।

শুধু শিক্ষার্থীরাই নয়, বইমেলায় অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেলার আয়োজক মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনুর আলম লিটন বলেন, ‘শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। বর্তমানে শিশুরা অতিমাত্রায় মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। আমরা চাই তাদের হাতে মোবাইলের পরিবর্তে বই তুলে দিতে।’

তিনি আরও বলেন, ‘শিশুদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে বই পড়ার বিকল্প নেই। সেই লক্ষ্যেই এই স্বল্প পরিসরের আয়োজন করা হয়েছে।’

আয়োজকদের আশা, এমন উদ্যোগ শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬