মাতুয়াইল ল্যান্ডফিলে টানা পুড়ছে বর্জ্য, শ্বাস নিতে কষ্ট আশপাশের বাসিন্দাদের

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ PM
মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় শ্বাস নিতে পারছেন না বাসিন্দারা

মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় শ্বাস নিতে পারছেন না বাসিন্দারা © সংগৃহীত

রাজধানীর মাতুয়াইলে অবস্থিত দেশের সবচেয়ে বড় ল্যান্ডফিলটি (বর্জ্যের ভাগাড়) চারদিন ধরে জ্বলছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এ ল্যান্ডফিল থেকে বর্জ্য পোড়া ধোঁয়া ডেমরা, কোনাপাড়া, যাত্রাবাড়ী, জুরাইনসহ পার্শ্ববর্তী এলাকা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে রাজধানীর মতিঝিল পর্যন্ত। এতে শ্বাস-প্রশ্বাসের কষ্টে ভুগছে ওইসব এলাকার বাসিন্দারা। 

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রায়েরবাগ এলাকা বাসিন্দা মিগদাদ হোসেন বলেন, ‘কয়েক দিন ধরে অবস্থা খুবই খারাপ। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অক্সিজেন পাওয়া যাচ্ছে না ঠিকঠাক। সারাক্ষণ নাকে পোড়া গন্ধ লাগে। আসলে আমরা সাধারণ নাগরিকরা বিষে তিলে তিলে মরে যাচ্ছি, আমাদের কথা কোনো সরকারই ভাবছে না।’

ল্যান্ডফিলে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে অল্প অল্প করে ল্যান্ডফিলের বর্জ্যে আগুন লাগা শুরু হয়। গত শুক্রবার থেকে আগুনের তীব্রতা বাড়ে। এতে ধোঁয়ার পরিমাণও বেড়ে যায়। আশপাশ এলাকাগুলোতে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

মাতুয়াইল ল্যান্ডফিলে ময়লার স্তূপের ওপর ভারী ধোঁয়ার কুণ্ডলী। এর মধ্যেই অল্প অল্প করে আগুন জ্বলছে। ল্যান্ডফিলের ভেতরে থাকা একজন গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখানে ময়লা টোকাই। তিনদিন ধরে কাজে আসতে পারিনি। চোখ প্রচণ্ড জ্বালা করে। আজকে বাধ্য হয়ে কাজে এসেছি। একদিন কাজে না এলেই তো খাওয়ার মতো পয়সা জোগাড় হয় না।’

ল্যান্ডফিলে বর্জ্য পোড়ানোর ধোঁয়া মাতুয়াইল, যাত্রাবাড়ী, ডেমরা, কোনাপাড়া, স্টাফ কোয়ার্টার, সাইনবোর্ড, মুগদা, মান্ডা, মানিকনগর, সায়েদাবাদ ও জুরাইন পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনি ও রবিবার রাতে আগুনের তীব্রতা অনেক বেড়ে যায়। ১০-২০ কিলোমিটার দূর থেকেও মাতুয়াইল ল্যান্ডফিলের বর্জ্যের দাউ দাউ আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ছবি ও এলাকাবাসীর দুর্ভোগের কথা দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্নজন তাদের পোস্ট ও মন্তব্যে জানান, তাদের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে।

এ ছাড়া গতকাল সোমবার দুপুর থেকে জুরাইন, যাত্রাবাড়ী, মানিকনগর, মাতুয়াইল, ডেমরা ঘুরে দেখা যায়, পুরো এলাকার আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান সাদ নামে একজন ফেসবুক পোস্টে লেখেন, ‘পুরো যাত্রাবাড়ী এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন। ঘরের ভেতর বসেও শ্বাস নিতে কষ্ট হচ্ছে।’

ল্যান্ডফিলে আগুন ও ধোঁয়ার বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে আজ সন্ধ্যায় বলেন, ‘গতকাল রাতে ল্যান্ডফিলের আগুন নেভানো হয়েছে, ধোঁয়া এখনো আছে, আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘আমরা বর্জ্য ব্যবস্থাপনায় এখনো অনেক পিছিয়ে। সোর্স থেকেই বর্জ্য পৃথক্‌করণ সম্ভব হচ্ছে না। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার জন্য আমরা এরই মধ্যে কোরিয়ান একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছি। এক-দেড় মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।’

নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান গণমাধ্যমে বলেন, ‘সরকার বর্জ্য ব্যবস্থাপনায় ফেল করার কারণে সাধারণ মানুষ এখন ভুগছে। তারা ল্যান্ডফিলের আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে পারছে না। কিন্তু এ বর্জ্যের মধু খাওয়ার জন্য তো রাজনৈতিক নেতাকর্মীরা, কাউন্সিলররা, সিটি করপোরেশনের কর্মকর্তারা কাড়াকাড়ি করেন। এ বর্জ্য দিয়েই তো সবার পকেট ভরে। কিন্তু জনগণকে কেন সেবা দেয়া হচ্ছে না, এটা আমাদের প্রশ্ন। সঠিকভাবে যদি বর্জ্য ব্যবস্থাপনা করা যেত, যদি এখানে দুর্নীতি, লুটপাট না হতো, তাহলে কিন্তু আমাদের বর্জ্য সম্পদে রূপান্তরিত হতো অনেক আগেই। নতুন সরকার এসেছে। আমরা আশা করব তারা জনস্বাস্থ্য বিবেচনায় বর্জ্য ব্যবস্থাপনার প্রতি বিশেষ নজর দেবে।’

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9