বেলারুশের নাগরিককে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ PM
গাড়ি চাপায় আহত বেলারুশ নাগরিক (ইনসেটে অভিযুক্ত গাড়িচালক সানজিদ)

গাড়ি চাপায় আহত বেলারুশ নাগরিক (ইনসেটে অভিযুক্ত গাড়িচালক সানজিদ) © সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক বেলারুশের নাগরিককে প্রাইভেটকার দিয়ে ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। নতুনহাট গ্রিনসিটি-সংলগ্ন এলাকায় এ ঘটনায় আহত হন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক বিদেশি প্রকৌশলী। ঘটনার পর অভিযুক্ত গাড়িচালককে আটক ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী উপজেলার নতুনহাট গ্রিনসিটি-সংলগ্ন বাজার এলাকায় গ্যালাক্সি বারের সামনে এ ঘটনা ঘটে।

আহত বেলারুশ নাগরিকের নাম হারশাকৌ উলাজিস্লাউ (৩০)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত নিকিমথ কোম্পানির একজন প্রকৌশলী।

আটক প্রাইভেটকার চালক সানজিদা হোসেন (২১) ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলার বাসিন্দা আরশাদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৪-৭৩৮২) বেলারুশ নাগরিককে লক্ষ্য করে দ্রুতগতিতে এগিয়ে আসে এবং চাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি সরে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি তার পায়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই চালক গাড়িসহ দ্রুত স্থান ত্যাগ করেন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গ্রিনসিটির অভ্যন্তরে অবস্থিত একটি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় জড়িত প্রাইভেটকারটির চালক সানজিদকে আটক ও ঘটনায় ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9