শেরপুরে বাড়ির সীমানার রাস্তা নিয়ে বিরোধের জেরে মারধরে কৃষকের মৃত্যু, আটক ৩

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ PM
মারা যাওয়া খোরশেদের মরদেহ

মারা যাওয়া খোরশেদের মরদেহ © টিডিসি

শেরপুরের নকলা উপজেলায় বাড়ির সীমানার রাস্তা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় খোরশেদ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাদের চাচাতো বোন জামাই জুলহাস মিয়ার সঙ্গে পারিবারিক বাড়ির সীমানার রাস্তা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় খোরশেদের সঙ্গে জুলহাস মিয়ার পরিবারের সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জুলহাসের পরিবারের লোকজন খোরশেদকে একা পেয়ে গলার টুঁটি চেপে ধরেন এবং পেছন দিক থেকে দুই হাত দিয়ে চেপে ধরলে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুলহাস মিয়ার স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোস্না ও জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

অন্যদিকে জুলহাসের পরিবার অভিযোগ অস্বীকার করে জানায়, তারা কেউ খোরশেদকে স্পর্শও করেনি। জমি-সংক্রান্ত বিরোধের জেরে খোরশেদ নিজেই উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। উত্তেজনার কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও দাবি করেন তারা। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে মারা যাওয়া কৃষক খোরশেদের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬