গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গুলি

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ PM
গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙে যায়

গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙে যায় © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই কোটালীপাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সুমন শেখের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় উপজেলার পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা চারটি গুলি ছুড়েছে। গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় সুমন শেখের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ী সুমন শেখ বলেন, ‘সোমবার দিবাগত রাত ৯টায় আমি তারারির নামাজ শেষে বাড়ির নিজতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়। আমি দ্বিতীয়তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙা ও ৪টি ছিদ্র দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে আমার বাড়ি পরিদর্শন করে গেছেন। এ ঘটনার পর আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।’

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬