ব্রহ্মপুত্রের তীর কেটে মাটির ব্যবসা, ঝুঁকিতে ‘ডানতীর রক্ষা প্রকল্প’

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ PM
ব্রহ্মপুত্রের তীর কেটে মাটির ব্যবসা, ঝুঁকিতে ‘ডানতীর রক্ষা প্রকল্প’

ব্রহ্মপুত্রের তীর কেটে মাটির ব্যবসা, ঝুঁকিতে ‘ডানতীর রক্ষা প্রকল্প’ © টিডিসি ফটো

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর কেটে প্রকাশ্যে মাটির ব্যবসা চলছে। এতে করে ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা প্রকল্প, আশপাশের গ্রাম ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে গিয়ে নদীর পাশে অন্তত দুইটি স্থানে তীর কেটে ট্রলিতে মাটি তুলতে দেখা গেছে। এসময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ১৫-১৬টি ট্রলি দ্রুততম সময়ের মধ্যে এলাকা ত্যাগ করে।

অভিযোগ রয়েছে, উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী ফকিরেরভিটা এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তিরা নদীর তীর মাটি বিক্রি করছেন। বিক্রি করা মাটি ট্রলিতে করে অন্যত্র নিয়ে যাওয়া হয় ।

স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভেতর, ডানতীর রক্ষা প্রকল্পের সামনে থেকেই প্রতিদিন মাটি কাটা হচ্ছে। এতে নদীর পাড় নিচু হয়ে যাচ্ছে এবং সামান্য পানি বাড়লেই ভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছে।

এলাকাবাসীর ভাষ্য, এই তীরটি তাদের গ্রামের সুরক্ষা দেয়। এভাবে মাটি কাটা চলতে থাকলে বর্ষায় পানি বাড়লে পুরো এলাকা নদীতে ভেঙে যেতে পারে।

তারা বলেন, কিছু জমির মালিক অল্প টাকার বিনিময়ে মাটি বিক্রি করছেন। কিন্তু ব্যবসায়ীরা নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি মাটি কেটে নিচ্ছেন। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে ট্রলি মালিক রফিকুল ইসলাম জানান, তিনি ব্যবসা করছেন না, নিজের জমির সামান্য মাটি নিজের কাজে ব্যবহার করছেন।

উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, মাটি কাটা বন্ধে কয়েকবার অভিযান চালানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

স্বল্প সময়ে বেশি ফলন, যশোরে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে ব্রি …
  • ১৬ আগস্ট ২০২৬
রাবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ কর্তৃপক্ষের, কে…
  • ১৬ আগস্ট ২০২৬
‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬