ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ PM
জব্দ করা গাঁজা (ইনসেটে অ্যাম্বলেন্স)

জব্দ করা গাঁজা (ইনসেটে অ্যাম্বলেন্স) © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অ্যাম্বুলেন্সে করে মাদক পরিবহনের সময় ২৮ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার ও একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় ফারুক আহমেদ খান স্টোর অ্যান্ড রাইস এজেন্সির সামনে পাকা সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনি প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এ বিষয়ে বাঞ্চারামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বাঞ্ছারামপুর থানা অটল রয়েছে।

সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬