ঝালকাঠিতে অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ PM
বাবার কোলে শিশু মো. মিহির

বাবার কোলে শিশু মো. মিহির © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহৃত ১৬ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ দাবি ও হত্যার হুমকির অভিযোগে এ ঘটনায় মামলা করা হয়েছে।

জানা গেছে, রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের ইটভাটা এলাকার একটি খালের পাশ থেকে কান্নারত অবস্থায় অজ্ঞাতনামা এক ছেলে শিশুকে দেখতে পান স্থানীয়রা। এশার নামাজে যাওয়ার পথে শিশুর কান্নার শব্দ শুনে তিন ব্যক্তি এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে আশপাশে শিশুটির অভিভাবককে খুঁজে না পেয়ে তারা রাজাপুর থানা পুলিশকে খবর দেন এবং শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এদিকে একই সময়ে শিশুটির বাবা মো. মাহাবুর মোল্লা (৩২) ও তার ধর্মবোন ময়না বেগম (২৯) সন্তানকে খুঁজতে খুঁজতে রাজাপুর থানায় উপস্থিত হন। সেখানে মাহাবুর মোল্লা উদ্ধার হওয়া শিশুটিকে তার ১৬ মাস বয়সী ছেলে মো. মিহির হিসেবে শনাক্ত করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ময়না বেগমের সাবেক স্বামী তোতা মিয়া (৩৫) পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে অপহরণ করেন। জানা গেছে, দুই মাস আগে ময়না বেগম তোতা মিয়াকে তালাক দেন এবং দুই সপ্তাহ আগে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি তোতা মিয়া মেনে নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি শনিবার তোতা মিয়া খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নোয়াকাঠি এলাকায় মাহাবুর মোল্লার বাড়িতে বেড়াতে গিয়ে রাত যাপন করেন। পরদিন (২২ ফেব্রুয়ারি) রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘুরতে নেওয়ার কথা বলে শিশু মিহিরকে নিয়ে বের হন। এরপর তিনি সরাসরি তার বাড়ি রাজাপুরে চলে আসেন। বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।পরবর্তী সময়ে বেলা আড়াইটার দিকে মোবাইল ফোন চালু করে মাহাবুরের বোন নাজমা বেগমের নম্বরে কল দিয়ে তোতা মিয়া তার সাবেক স্ত্রী ময়নাকে তিন লাখ টাকা নিয়ে রাজাপুরে পাঠালে শিশু মিহিরকে ফেরত দেওয়া হবে। পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ঘটনার পর শিশুটির পরিবার ডুমুরিয়া থানায় বিষয়টি জানায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তের অবস্থান রাজাপুর এলাকায় শনাক্ত করে এবং আইনগত ব্যবস্থা নিতে পরিবারকে রাজাপুর থানায় পাঠায়।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রাজাপুর ও ডুমুরিয়া থানা পুলিশের সমন্বয়ে উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় অপহরণ মামলার হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগ: ঝালকাঠি
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence