ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ PM
খাটিয়ায় রাখা দুই ভাইয়ের মরদেহ

খাটিয়ায় রাখা দুই ভাইয়ের মরদেহ © টিডিসি

সাতক্ষীরা সদর উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার ধূলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মৃত ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আবদুল করিম (৫২) ও আবদুল গফুর (৫০)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাই আবদুল গফুর দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। রবিবার ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাড়িতে ভাইয়ের মৃত্যুর খবর পৌঁছালে বড় ভাই আবদুল করিম শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

বিকেলে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। একই দিনে দুই ভাইয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। তবে এ বিষয়ে থানায় কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬