ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ PM
তিতাস নদীতে ভাসছে লাশ

তিতাস নদীতে ভাসছে লাশ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদী থেকে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। তিনি কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবার জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তবে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬