লক্ষ্মীপুরে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ PM
ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার

ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার © সংগৃহীত

লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে দোকানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে মশা-পোকা থাকা, হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরি এবং দধির পাত্রে উৎপাদনের তারিখ উল্লেখ না করার মতো অনিয়ম পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। এ সময় অভিযানে সহযোগিতা করে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের একটি দল।

‎লক্ষ্মীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল হোসেন জানান, রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬