চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রাম জেলার হালিশহর এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকে ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক অপারেটর জানান, জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ছয়তলা ‘হালিমা মঞ্জিল’ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। এ সময় বাসায় থাকা শিশুসহ সাতজন দগ্ধ হন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬