গাইবান্ধায় আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ AM
গাইবান্ধায় আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধায় আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ © সংগৃহীত

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও একগুচ্ছ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শহরের পৌর পার্ক এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রাত ৮টার দিকে গাইবান্ধা পৌর পার্কের জুলাই স্মৃতি স্তম্ভের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক, ডিবি রোড ও বনানী মোড় ঘুরে ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা নানা স্লোগানে উত্তাল করে তোলেন। সেসময় ডিবি রোড এলাকায় যানজটের সৃষ্টি হলে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মোস্তাকিম জীম অভিযোগ করেন, ‘৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন প্রকাশ্যে মিছিল করছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়ায়নি। প্রশাসনের উপস্থিতি থাকা সত্ত্বেও নিষিদ্ধ সংগঠনটির এ ধরনের তৎপরতা বিভ্রান্তিকর ও উদ্বেগজনক।’

তিনি আরও বলেন, ‘বড় অপরাধীদের ছাড় দিয়ে ছোট ছোট কর্মীদের আটকিয়ে পরোক্ষভাবে আইনকে ঠাট্টা করা হচ্ছে। এ অবস্থার জন্য স্থানীয় প্রশাসনের জবাবদিহি থাকা উচিত।‘

বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি রুম্মান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, ‘রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড যদি প্রশ্রয় পায়, তবে কঠোর অবস্থান নিতে বাধ্য হব আমরা।‘

উল্লেখ্য, এর আগে ২১ ফেব্রুয়ারি শহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিল করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬