তিতাস নদীতে ভাসছিল মোহাম্মদ আলীর মরদেহ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ PM
ভাসমান মরদেহ উদ্ধার

ভাসমান মরদেহ উদ্ধার © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদী থেকে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে এ মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বিকালে তিতাস নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তি উপজেলার হোসেনপুর গ্রামের নজু মিয়ার ছেলে মোহাম্মদ আলীর বলে শনাক্ত করা হয়।

মোহাম্মদ আলীর পরিবার জানায়, মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ আলী গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তবে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬