সদ্য ভূমিষ্ঠ নবজাতককে ফেলে চলে গেল স্বজনরা

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ PM
সদ্য ভূমিষ্ঠ নবজাতককে ফেলে চলে গেল স্বজনরা

সদ্য ভূমিষ্ঠ নবজাতককে ফেলে চলে গেল স্বজনরা © টিডিসি ফটো

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় সদ্য ভূমিষ্ঠ এক ছেলে নবজাতককে ফেলে রেখে গেছে স্বজনেরা। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের পাশের প্রাঙ্গণ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞাত এক পুরুষ ও দুই নারী নবজাতকটিকে হাসপাতালের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। ধারণা করা হচ্ছে, তারাই শিশুটির স্বজন হতে পারে। কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তির নজরে বিষয়টি এলে তিনি নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা রাব্বি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নবজাতকের অবস্থা ভালো নয়। ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম। শিশুটির নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসা প্রয়োজন। এ কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, এক নিঃসন্তান দম্পতি নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তারা বর্তমানে শিশুটির সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন বলেও জানা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারহানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬