খাগড়াছড়িতে বাংলাদেশ গার্ল গাইডস্-এর ‘বিশ্ব চিন্তা দিবস’ উদযাপন

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ PM
খাগড়াছড়িতে বাংলাদেশ গার্ল গাইডস্-এর ‘বিশ্ব চিন্তা দিবস’ উদযাপন

খাগড়াছড়িতে বাংলাদেশ গার্ল গাইডস্-এর ‘বিশ্ব চিন্তা দিবস’ উদযাপন © টিডিসি ফটো

বিশ্বব্যাপী গার্ল গাইড ও গার্ল স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও মানবিক চেতনা জাগ্রত করার প্রত্যয়ে খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন করেছে বাংলাদেশ গার্ল গাইডস্।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় জেলা সদরের টিউফা আইডিয়াল স্কুল প্রাঙ্গনে খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে প্রাণবন্ত অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্-এর জেলা শাখার কমিশনার ত্রিনা চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু চাকমা।

প্রধান অতিথি রানু চাকমা বলেন, গার্ল গাইডস্ কেবল সহশিক্ষা কার্যক্রম নয়; এটি চরিত্র গঠনের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। আজকের একজন গাইড আগামী দিনের দায়িত্বশীল নাগরিক ও মানবিক নেতৃত্বে পরিণত হতে পারে-এই বিশ্বাস থেকেই আমাদের এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে ত্রিনা চাকমা বলেন, বিশ্ব চিন্তা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—আমরা একটি বৈশ্বিক পরিবারের অংশ। পারস্পরিক সম্মান, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ চর্চার মধ্য দিয়ে গাইড সদস্যরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা গার্ল গাইডস্’-এর জেলা সচিব লাকী চাকমা, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের সহকারী শিক্ষক ও ‘হলদের পাখি’ গাইডার সালমা আক্তার, স্থানীয় সচিব সুদেষ্ণা চাকমা এবং গাইড সদস্য রিনু চাকমা ও লেলিন বড়ুয়া বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্ল গাইডস্ ও ‘হলদের পাখি’ সদস্যরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গার্ল গাইডস্ আন্দোলন শুধু একটি সংগঠন নয়; এটি একটি আদর্শভিত্তিক শিক্ষাপ্রক্রিয়া, যা কিশোরীদের নেতৃত্বগুণ, আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করে। প্রযুক্তিনির্ভর বর্তমান প্রজন্মকে ইতিবাচক সামাজিক সম্পৃক্ততায় যুক্ত করতে গার্ল গাইডস্ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে গাইড সদস্যদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি শপথ পাঠের মধ্য দিয়ে বিশ্ব শান্তি, নারী নেতৃত্বের বিকাশ ও মানবকল্যাণে অব্যাহত ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিশ্ব চিন্তা দিবসের এ আয়োজন খাগড়াছড়ির গার্ল গাইডস্ সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা, দায়িত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬