টঙ্গীতে বেতন বকেয়া বেতন পেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ PM
টঙ্গীতে বেতন বকেয়া বেতন পেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গীতে বেতন বকেয়া বেতন পেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গীতে দুই মাসের বকেয়া বেতন পেতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ট্রাউজার ল্যান্ড লিমিটেডের প্রায় ২৫০ জন শ্রমিক। কারখানাটি টঙ্গী পশ্চিমের সাতাইশ এলাকার রাজানগরে অবস্থিত।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টঙ্গীর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকদের অভিযোগ- ডিসেম্বর, জানুয়ারি ও চলতি ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করা করেনি কারখানা কর্তৃপক্ষ। এর ফলে বেতন পেতে ডিআইএফই কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা সাধারণ সম্পাদক জালাল হাওলাদার বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনার জন্য আমরা অপেক্ষা করছি। শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ করা উচিত।

ডিআইএফই’র শ্রম পরিদর্শক মাকসুদুর রহমান বলেন, বকেয়া মজুরি সংক্রান্ত জটিলতা নিরসনে গত ১৯ ফেব্রুয়ারি একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। তবে মালিকপক্ষ উপস্থিত না থাকায় কোনো সমাধান হয়নি। এ কারণে রোববার পুনরায় আরেকটি ত্রিপক্ষীয় সভার আহ্বান জানানো হলেও মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত হননি।

তিনি আরও জানান, গত সপ্তাহে বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ সাময়িকভাবে কারখানা বন্ধ ঘোষণা করেছে। ডিসেম্বর মাসের আংশিক বেতন পরিশোধ করা হলেও জানুয়ারি ও চলতি মাসের বেতন এখনো বকেয়া রয়েছে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9