আনোয়ারায় বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ PM
আনোয়ারা থানা, চট্টগ্রাম জেলা

আনোয়ারা থানা, চট্টগ্রাম জেলা © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় খালেদা বেগম (৫২) নামে এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খালেদা বেগম একই এলাকার মৃত নূর মোহাম্মদের স্ত্রী। ব্যক্তিগতভাবে তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী। সন্তানদের মধ্যে দুই মেয়ে বিবাহিত, একমাত্র ছেলে প্রবাসে থাকেন এবং ছোট মেয়েটি অবিবাহিত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার খালেদা বেগম তার ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যান। রোববার ভোরে সেহরি খাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন। সকালে ছোট মেয়ে খালেদা বেগমকে খুঁজতে গিয়ে দেখেন বাড়ির একতলা দালান ঘরের সিঁড়ির চালের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছে।

এ সময় মেয়েটি জোড়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ভাসুরপুত্র মো. খালেক বলেন, লোকমুখে শুনেছি কয়েকজন ব্যক্তি ও এনজিওর কাছ থেকে নেওয়া তার কিছু ঋণ ছিল। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে খবর শুনে তার প্রবাসী থাকা ছেলেও দেশের পথেও রওনা দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬