নেত্রকোনায় ট্রান্সপোর্ট এজেন্সি ও ফার্মেসি থেকে অবৈধ স্পিরিটসহ আটক ৩

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ PM
নেত্রকোনায় ট্রান্সপোর্ট এজেন্সি ও ফার্মেসি থেকে অবৈধ স্পিরিটসহ আটক ৩

নেত্রকোনায় ট্রান্সপোর্ট এজেন্সি ও ফার্মেসি থেকে অবৈধ স্পিরিটসহ আটক ৩ © টিডিসি ফটো

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযানে ২৮৮ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট (৯০%) জব্দ করা হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোহনগঞ্জ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় একটি ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার, সহকারী ম্যানেজার ও এক ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসককে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে মোহনগঞ্জ পৌরসভাস্থ ‘মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট এজেন্সি’-তে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল তল্লাশি চালিয়ে ১৬০ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। অবৈধভাবে এই মাদক চোরাচালান পরিচালনার দায়ে এজেন্সির ম্যানেজার মো. আবু বকর সিদ্দিক (৪২) এবং এসিস্ট্যান্ট ম্যানেজার মো. সুজাত মিয়াকে (৩৫) আটক করা হয়।

আবু বকর সিদ্দিক মোহনগঞ্জের দেওথান গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে এবং সুজাত মিয়া বারহাট্টার সাদরপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

পরবর্তীতে ট্রান্সপোর্ট ম্যানেজার আবু বকর সিদ্দিকের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় এক কথিত ও ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে অভিযান চালায় যৌথ বাহিনী।

মোহনগঞ্জের দেওথান গ্রামের মুকুল সরকারের ছেলে ওই কথিত চিকিৎসক বকুল সরকারের (৪৫) দোকানের গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ১২৮ বোতল অবৈধ স্পিরিট জব্দ করা হয়। অবৈধ স্পিরিট মজুত ও মাদক কারবারে জড়িত থাকার অপরাধে বকুল সরকারকেও আটক করা হয়েছে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ১৬০ বোতল এবং ফার্মেসি থেকে ১২৮ বোতলসহ মোট ২৮৮ বোতল স্পিরিট জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রান্সপোর্ট থেকে দুজন এবং ফার্মেসি থেকে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামীকাল (২২ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9