মিরসরাইয়ে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ PM
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি ও নিহত যুবক

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি ও নিহত যুবক © সংগৃহীত ও সম্পাদিত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায়  প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। তার নাম মিনহাজুল আবেদীন (২৬)। তিনি ফটিকছড়ি উপজেলার হেয়াকো ইউনিয়নের পূর্ব সোনাই এলাকার বাসিন্দা জামাল মজুমদারের ছেলে। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানা যায়।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের ইসমাইল কার্পেট মিল এলাকায় দুর্ঘটনায় ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে উল্টো দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝে উল্টে যায় মিনহাজের মোটরসাইকেল। এসময় পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মহিবুল আরিফ বলেন, চলন্ত মোটরসাইকেলকে একটি দ্রুত গতির ট্রাক ধাক্কা দেয়৷ এতে আরোহী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকের পেছনের চাকার সাথে মাথা আঘাতপ্রাপ্ত হয়৷ আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তিনি মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার বিষয়ে আমাদের কাছে তথ্য নেই৷ কেউ এ বিষয়ে অবহিত করেনি৷ হাসপাতালে খবর নিচ্ছি৷

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬