ছিনতাইকারীর কবলে নিহত কলেজছাত্র, ময়মনসিংহে এসপি কার্যালয়ে বিক্ষোভ

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ PM
ময়মনসিংহে এসপি কার্যালয়ে বিক্ষোভ

ময়মনসিংহে এসপি কার্যালয়ে বিক্ষোভ © সংগৃহীত ও সম্পাদিত

ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ধাওয়ায় প্রাণ হারিয়েছেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন (২৪)। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে নগরী।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন রাত ৮টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।

পুলিশ ও শাওনের সহপাঠীরা জানায়, গত বুধবার বিকেলে নগরীর জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদ ব্রহ্মপুত্র নদের বিপরীত পাশে বেড়াতে যান। সেখানে সন্ধ্যা ৬টার দিকে ৭ জন ছিনতাইকারীর একটি দল তাদেরকে ঘিরে ধরে সাথে যা আছে তা বের করে দিতে বলে। শাওন ও তার বন্ধু তাদের কাছে নৌকা ভাড়া ছাড়া আর কোনো টাকা নেই বলে জানালে ছিনতাইকারীরা তাদেরকে মারধর করে।

মারধর থেকে বাঁচতে তারা সেখান থেকে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ছিনতাইকারীদের ধাওয়ায় রিয়াদ নদে নেমে বালু শ্রমিকের কাছে আশ্রয় নিলেও খোঁজ মেলে না শাওনের। বালু শ্রমিকরা ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দেয়।

এর মাঝে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করলেও হদিস মেলেনি শাওনের। পরে গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে নদের চরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় নৌকার মাঝিরা। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত শাওনের মা সাহিদা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পূর্বের আটক ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলে ওসি মো. নাজমুস সাকিব জানিয়েছেন।

এদিকে আনন্দ মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে শাওনের জানাজার নামাজ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নুরুল্লাহ শাওনের উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম. এ হান্নান খানসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

তারা সকলেই এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9