কিশোরগঞ্জে সৌদি প্রবাসীদের উদ্যোগে ৬০০ পরিবারকে ইফতার সহায়তা

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ PM
কিশোরগঞ্জে সৌদি প্রবাসীদের উদ্যোগে ইফতার সহায়তা

কিশোরগঞ্জে সৌদি প্রবাসীদের উদ্যোগে ইফতার সহায়তা © টিডিসি ফটো

চলছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে ইফতারসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা সৌদি আরব প্রবাসী ঐক্য ও কল্যাণ সংগঠন।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের বাটোয়ারগোপ গ্রামের ভৈরব বাজারে ৬০০ পরিবারের মধ্যে এসব উপহার বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর প্যাকেটে ছিল ২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা বুট, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি পেঁয়াজ।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুখছেদুল মমিন সবুজ। খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সহ-কোষাধক্ষ্য মো: রফিকুল ইসলাম ও  সদস্য নাদিম মাহমুদ জিহাদ।

আর্থিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি মো: রাসেল বিন জিয়া, সহ-সভাপতি মো: মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো: জুনায়েদ আহমেদ আরিফ প্রমুখ।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬