শহীদ দিবসে নেত্রকোনায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ PM
একুশের প্রথম প্রহরে নেত্রকোনা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল সর্বস্তরের মানুষের ঢল

একুশের প্রথম প্রহরে নেত্রকোনা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল সর্বস্তরের মানুষের ঢল © টিডিসি

নেত্রকোনায় একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সর্বস্তরের মানুষ। সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়ে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।

শনিবার একুশের প্রথম প্রহরে নেত্রকোনা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল সর্বস্তরের মানুষের ঢল। প্রথমে শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর বারহাট্টা) আসনে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নেত্রকোনার পৌর প্রশাসক মো. আরিফুর রহমান সরদার। 

এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান,বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠন,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা। এ ছাড়া দিনব্যাপী আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬