পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ PM
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পূর্বে

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পূর্বে © টিডিসি ফটো

নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- উদযাপন করা হয়েছে। দিবস শুরুর প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস।

এর পর একে একে উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী, পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা  প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

এছাড়াও সাংবাদিক, উপজেলা বিএনপির পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি তৌফীকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, আব্দুল গণি মন্ডল, বেলাল হোসেন, আব্দুর রশিদ  ইকবাল হোসেন চৌধুরী শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদসহ সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

দিবসটি উপলক্ষে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার সকল স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়।

দিবস উদযাপনের অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এ প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবস উদযাপন শেষ হয়।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬