বেনাপোলে ভাষাশহীদদের প্রতি শ্রমিকদের শ্রদ্ধাঞ্জলি

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ PM
বেনাপোলে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নেতারা

বেনাপোলে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নেতারা © টিডিসি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোলে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নেতারা। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে শ্রমিকরা নীরবতা ও শ্রদ্ধার আবহে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলীর নেতৃত্বে আয়োজিত পুষ্পঅর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (১) আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী (ডাক্তার), কোষাধ্যক্ষ সবুজ হোসেন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামানসহ ট্রাক শ্রমিক ইউনিয়ন ২৪০৬-এর সভাপতি ইয়াকুব আলী ও অন্য নেতারা।

এ ছাড়া ৯২৫ ও ২৪০৬ নম্বর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় নুরুজ্জামান লিটন বলেন, ‘ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার ভিত্তি। ১৯৫২ সালের মহান একুশে ফেব্রুয়ারিতে যে আত্মত্যাগের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে, তা বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবগাথা। ভাষা শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনায় দেশ গঠনে এগিয়ে আসতে হবে।’

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9