কাঁচাবাজারে লাগামহীন দাম

ঝালকাঠিতে ইফতার সামগ্রী বিতরণে ‘ইয়াস’

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ PM
ইফতার সামগ্রী বিতরণ

ইফতার সামগ্রী বিতরণ © টিডিসি ফটো

পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে পালনে নেমেছে ঝালকাঠির স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। রমজানের শুরু থেকেই সংগঠনটি শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন দুস্থ, অসহায়, পথশিশু, বেদে পল্লীর বাসিন্দা, রোজাদার ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রতিদিন বিকেল থেকে শহরের বিভিন্ন সড়ক, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন সংগঠনের কর্মীরা। প্রতিষ্ঠার পর গত পাঁচ বছর ধরে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। এর ধারাবাহিকতায় চলতি রমজানেও ইফতার সামগ্রী বিতরণ করছে তারা।

সংগঠনটির সভাপতি আবির হোসেন রানা বলেন, আমরা চাই অসহায় ও দুঃস্থ মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়াতে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জানান, সংগঠনের কার্যক্রম শুধু ইফতার বিতরণে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, আমরা বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিষয়ক প্রশিক্ষণের মতো বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছি। সাইবার হামলা রোধে সাইবার বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছি। পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে ‘ঈদের রঙিন হাসি’ শীর্ষক বিশেষ প্রকল্পের মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ ও শিশুদের মাঝে মেহেদী উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন রানা বলেন, রমজানের পুরো মাস আমরা রাস্তায় ঘুরে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছি। সমাজের নিম্ন ও বিত্তবান ব্যক্তি, সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা অনুদানের মাধ্যমে সহযোগিতা করছেন। প্রতিটি রোজাদারের ইফতারের জন্য সর্বনিম্ন ৬০ টাকা ডোনেট করা যায়। অনুদান বৃদ্ধি পেলে আমরা প্রতিদিন আরও বেশি মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে পারবো। পুরো রমজান মাস এই কার্যক্রম চালু রাখাই আমাদের লক্ষ্য।

নিজেদের স্বেচ্ছাসেবী কাজে মানুষদের অন্তর্ভুক্ত করতে বিকাশ ও নগদে অর্থ সংগ্রহের ব্যবস্থা করেছে ‘ইয়াস’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকাশ ও নগদ নম্বর (০১৭৪০২০৬৪১০)-এ সেন্ড মানির মাধ্যমে যেকেউ অনুদান প্রদান করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৫৯-৫১৭০১৮ নম্বরে অথবা সংগঠনের ফেসবুক পেজে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9