মানিকগঞ্জে পিকআপ-ড্রামট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত এক

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ PM
সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ ভ্যান ও নিহত চালক

সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ ভ্যান ও নিহত চালক © টিডিসি ফটো

মানিকগঞ্জ সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক মো. গিয়াস উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এছাড়া একই দুর্ঘটনায় মাহবুব হোসেন (১৮) নামে আরও এক হেলপার আহত হয়েছেন। তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ–সিংগাইর সড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকার অবাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. গিয়াস উদ্দিন জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও তিনি জানান।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, মানিকগঞ্জ–সিংগাইর সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটিতে নিয়মিত ট্রাফিক নজরদারি ও গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানস…
  • ২২ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
  • ২২ জুলাই ২০২৬
অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট ও পুলি…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
  • ২২ জুলাই ২০২৬
৪২ কার্মদিবসে ফল প্রকাশ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব গতি…
  • ২২ জুলাই ২০২৬
জ্বালানি সংকট নিয়ে যা জানাল সরকার  
  • ২২ জুলাই ২০২৬