আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ PM
গ্রেপ্তার আব্দুল করিম

গ্রেপ্তার আব্দুল করিম © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চুরি, ডাকাতি ও মাদকসহ ৯টি চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল করিম (৩৭)। তিনি উপজেলার চাতুরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা করিমকে গ্রেপ্তার করেন।

পুলিশের জানায়, আব্দুল করিমের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আনোয়ারা থানা ছাড়াও ত্রিশাল থানা, চান্দিনা থানা, মীরসরাই থানা, ফটিকছড়ি থানা ও কর্ণফুলী থানা এলাকায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
 
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই আসামি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬