নেত্রকোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন বসতঘর পুড়ে ছাই

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ AM
আগুনে পুড়ছে বসতঘর

আগুনে পুড়ছে বসতঘর © টিডিসি

নেত্রকোনার হাওরাঞ্চলের মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে দুই পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের মানিক মিয়া ও লিংকন মিয়ার বাড়িতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে মদন থানার এসআই উত্তম কুমার জানান।

এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তবে আগুনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে এসআই উত্তম কুমার বলেন, মানিক মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ি লিংকন মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বনতিয়শ্রী, হাসনপুর ও দেওসহিলা গ্রামের লোকজন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

হাওরপারের গ্রামটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে ঘরে থাকা নগদ টাকা, ৩৫০ মণ ধান-চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।

ভুক্তভোগী পরিবারের মানিক মিয়া বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘরে আগুন লেগে যায়। আগুনে আমারসহ লিংকন মিয়ার তিনটি ঘর পুড়েছে। ঘরে নগদ টাকাসহ যা ছিল সব পুড়েছে; কিছুই নেই।’

আগুনে ঘর ও ঘরে থাকা মালামালসহ তাদের দুজনের অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার।

মদন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) লিডার মঞ্জু মিয়া বলেন, বুধবার রাত ৭.৪৫ মিনিটের দিকে খবর পেয়ে বনতিয়শ্রী গ্রামে গিয়ে এলাকাবাসীকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের  মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করা।

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9