রাস্তার পাশে ময়লার স্তুপ: স্বাস্থ্যঝুঁকিতে টঙ্গীর লাখো মানুষ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ PM
ময়লার স্তুপ

ময়লার স্তুপ © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গী এলাকায় রাস্তার পাশে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার বিকালে টঙ্গীর ৫১ নং ওয়ার্ডের খৈরতুল এলাকায় ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ডা. সজীব খানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সরকার পরিবর্তনের পর গাজীপুরের বিভিন্ন এলাকায় ময়লার ব্যবসার মালিকানায় পরিবর্তন আসে। বর্তমানে যারা এ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন, তারা অধিক লাভের আশায় মানুষের চলাচলের স্থানেও ময়লার স্তুপ স্থাপন করছেন। এর ফলে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার পাশেই ৫১ নং ওয়ার্ডের অন্তর্গত গাজীপুরা ২৭ ব্যাংকপাড়া এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট থেকে সড়কের পাশে একটি অস্থায়ী ময়লার স্তুপ গড়ে তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে ময়লা স্তুপ করে রাখায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে প্রায় এক লাখ বাসিন্দা ও ব্যবসায়ী দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, সে ময়লার ভাগাড়ের ঠিক সামনেই একটি মাছ ও সবজির আড়ৎ রয়েছে। ফলে মশা-মাছির মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, অবিলম্বে সড়কের পাশ থেকে ময়লার স্তুপ অপসারণ করে পরিকল্পিত ও নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি মানবন্ধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ সময় স্বাধীন, তরিকুল ইসলাম, রাসেল ও ওলিসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence