মাহে রমজানকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদের মিছিল

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ PM
খাদেমুল ইসলাম ইমাম পরিষদ উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল

খাদেমুল ইসলাম ইমাম পরিষদ উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল © টিডিসি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পাটগাতি বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মাদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমানসহ প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, শ্রমিক, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। 

মিছিলে সংগঠনের ইমাম ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬