ময়মনসিংহে বাসের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ, নিহত ২

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ PM
বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া সেনাবাহিনীর গাড়ি

বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া সেনাবাহিনীর গাড়ি © টিডিসি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়ার মোড়ে বাস ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ফুলপুর উপজেলার বালিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে কাকলি রাইস মিল-সংলগ্ন মহাসড়কে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর গাড়ির চালক ও বাসচালক নিহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী সেনাবহরের গাড়ির সঙ্গে হালুয়াঘাটগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। গাড়ি দুটি রাস্তার মাঝখানে পড়ে থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬