ঝালকাঠিতে ভূমি জরিপ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ PM
এলাকাবাসীর মানববন্ধন

এলাকাবাসীর মানববন্ধন © টিডিসি

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভূমি জরিপ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ভূমি জরিপ কার্যক্রমের আওতায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ১২৯ নম্বর চর দপদপিয়া মৌজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যাপক অনিয়ম ও ঘুষ-বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। তাদের দাবি, জরিপের কাজে সংশ্লিষ্টরা প্রতি শতাংশ জমির জন্য ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করছেন। টাকা না দিলে জমির মাপজোখ ও রেকর্ড-সংক্রান্ত কাজে হয়রানি করা হচ্ছে।

দপদপিয়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘জরিপকাজে নিয়োজিত সার্ভেয়ার জনি মোল্লা আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। আমি টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।’

অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন বখতিয়ার বলেন, ‘ফ্যাসিস্ট আমলে এ ধরনের ঘুষ বাণিজ্য চলেছে। নতুন বাংলাদেশে এ ধরনের দুর্নীতি কোনোভাবেই কাম্য নয়। আমরা অভিযুক্ত সার্ভেয়ারদের অপসারণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’

মানববন্ধন থেকে দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সার্ভেয়ার জনি মোল্লার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950